Claude দিয়ে অভিভাবকদের email লিখুন
অভিভাবকদের যেকোনো email এক মিনিটের মধ্যে draft করুন। চিন্তার কথা, ভালো খবর, meeting-এর অনুরোধ, কিংবা স্পর্শকাতর কোনো বিষয়।
Situation-টা
একটা চিন্তার বিষয় নিয়ে আপনাকে একজন অভিভাবককে email করতে হবে, কিন্তু কীভাবে লিখলে সেটা দোষারোপের মতো শোনাবে না, বুঝতে পারছেন না।
এই guide-এর পর আপনার হাতে একটা drafting process থাকবে, যাতে অভিভাবকদের যেকোনো email লেখা দ্রুত আর কম চাপের হয়।
শেষে যা পাবেন
অভিভাবকদের যেকোনো email এক মিনিটের মধ্যে draft
যেকোনো পরিস্থিতির জন্য ঠিক tone: positive, neutral, বা স্পর্শকাতর
একটা process, যেটা সেই email-গুলোর জন্যও কাজ করে যেগুলো আপনি এতদিন এড়িয়ে যাচ্ছিলেন
একটা prompt-এ কতটা পার্থক্য হয়
এভাবে না
একজন অভিভাবককে তাঁর সন্তানের ব্যাপারে একটা email লিখে দিন
এভাবে লিখুন
Class 8-এর এক ছাত্রের অভিভাবককে email করতে হবে। গত ৩ সপ্তাহ ধরে সে নিয়মিত homework জমা দিচ্ছে না। ক্লাসে কিন্তু সে ভালো কাজ করে। আমি pattern-টা জানাতে চাই, বাসায় কিছু হচ্ছে কি না সেটা শেয়ার করতে অভিভাবককে আমন্ত্রণ জানাতে চাই, আর একটা ছোট call ঠিক করার কথা বলতে চাই। Tone: আন্তরিক আর গঠনমূলক, দোষারোপের মতো নয়। ১৮০ শব্দের মধ্যে।
পরিস্থিতি, ছাত্র সম্পর্কে context, অভিভাবকের কাছ থেকে আপনি কী চান, tone আর দৈর্ঘ্য: এমন একটা email লিখতে Claude-এর এটুকুই লাগে, যেটা পেয়ে অভিভাবক ভালোভাবে সাড়া দেবেন।
Draft করার আগে তিনটা জিনিস ঠিক করুন
অভিভাবকদের বেশিরভাগ খারাপ email ভুল দিকে যায়, কারণ লেখার আগে লেখকের কাছে এই তিনটা জিনিস পরিষ্কার ছিল না।
- পরিস্থিতিটা কী: নির্দিষ্ট তথ্যগুলো, আপনার ব্যাখ্যা নয়
- এই email থেকে আপনি কী চান: একটা call, একটা কথাবার্তা, আচরণে পরিবর্তন, বা অভিভাবকের কাছ থেকে কোনো তথ্য
- এই পরিবারের জন্য কোন tone ঠিক: তাঁদের আপনি চেনেন, Claude চেনে না
Prompt-এ ছাত্রছাত্রীর দরকারি context দিন
ছাত্রছাত্রী সম্পর্কে context দিলে email-এর সুর বদলে যায়। সাধারণত ভালো করে এমন কেউ হঠাৎ মনোযোগ হারালে তাকে নিয়ে email, আর বারবার আচরণের সমস্যা নিয়ে email, পড়তে একদম আলাদা লাগে।
what you should see
Draft copy করুন, পাঠানোর আগে নিজের মতো করে নিন
Claude লেখে একজন সাধারণ অভিভাবকের কথা ভেবে। এই পরিবারকে আপনি চেনেন। দুই মিনিট নিজের মতো করে নিলে email-টা আপনার লেখা মনে হবে, template নয়।
- ছাত্রছাত্রী সম্পর্কে এমন একটা নির্দিষ্ট কথা যোগ করুন যা শুধু আপনিই জানেন
- এই পরিবারের সঙ্গে আপনি যতটা formal ভাষায় কথা বলেন, সেটাই রাখুন
- যে কথা automated বা অতিরিক্ত ঘষামাজা করা শোনায়, বাদ দিন
- Subject line দেখুন: অস্পষ্ট নয়, পরিষ্কার আর নির্দিষ্ট রাখুন ("ফাতিমার ব্যাপারে ছোট একটা কথা" "আপনার সন্তান প্রসঙ্গে"-এর চেয়ে ভালো)
স্পর্শকাতর পরিস্থিতিতে: আগে Claude-কে জিজ্ঞেস করুন কী এড়াবেন
কঠিন একটা email final করার আগে আরও একটা prompt দিন। এতে এমন কথা ধরা পড়ে যা অভিভাবকের কাছে খারাপভাবে পৌঁছাতে পারে।
Click a violet field and type your own details, then copy.